Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিশরের অর্থনৈতিক সংকটে সহায়তায় ইইউ’র নতুন ৪ বিলিয়ন ইউরো ঋণ

Bangla FMbyBangla FM
৭:৫৪ am ২০, মে ২০২৫
in বিশ্ব
A A
0
মিশরের অর্থনৈতিক সংকটে সহায়তায় ইইউ’র নতুন ৪ বিলিয়ন ইউরো ঋণ

মিশরের অর্থনৈতিক সংকটে সহায়তায় ইইউ’র নতুন ৪ বিলিয়ন ইউরো ঋণ

আন্তর্জাতিক ডেস্ক

অর্থনৈতিক সংকট মোকাবিলায় মিশরকে অতিরিক্ত ৪ বিলিয়ন ইউরো (প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান কর্মসূচির আওতায় ব্যবহার করবে দেশটি।

ব্রাসেলস থেকে প্রাপ্ত তথ্যমতে, ইইউ সদস্যদেশগুলোর প্রতিনিধিত্বকারী ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্ট এই ঋণ সহায়তার বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের পরই ঋণের প্রথম কিস্তি ছাড় করা হবে।

এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে ইইউ ও মিশরের মধ্যে ৫ বিলিয়ন ইউরো সহায়তার একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়। সে সময় ১ বিলিয়ন ইউরো ইতোমধ্যে মিশরকে প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে মিশর ও আইএমএফের মধ্যে ৩ বিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা পরবর্তীতে ২০২৪ সালের শুরুতে বাড়িয়ে ৮ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যেও মিশরের অর্থনীতিকে স্থিতিশীল রাখা।

ইইউ কাউন্সিল জানিয়েছে, নতুন এই ৪ বিলিয়ন ইউরো ঋণ ধাপে ধাপে প্রদান করা হবে। তবে অর্থ ছাড়ের শর্ত হিসেবে মিশরকে আইএমএফের শর্তাবলীর কার্যকর বাস্তবায়ন দেখাতে হবে।

Tags: অর্থনৈতিক সংকটআইএমএফইউরোপীয় ইউনিয়নঋণডলারমিশর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক
  • নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবিতে ইসিতে মানববন্ধন
  • বাউফলে রূপালী ব্যাংকের কোষাধক্ষকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম