Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে খালেদ সভাপতি,মশাহিদ সম্পাদক

Taslima TanishabyTaslima Tanisha
৮:০০ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের (স্মারক রেজি নং–২৬৯) পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর ২০২৫,বৃহস্পতিবার বিকেলে শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে (সোনালী ব্যাংক প্রধান শাখার বিপরীতে,৩য় তলা) সর্বসম্মতভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী সভাপতি এবং দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ-কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:- সহ-সভাপতি
এডভোকেট স্বপন কুমার দেব (দৈনিক আলোকিত বাংলাদেশ),জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার),অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী),পিন্টু দেবনাথ (দৈনিক আমার বার্তা / এনটিভি ইউরোপ,কমলগঞ্জ)।

যুগ্ম সাধারণ সম্পাদক: সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র,রাজনগর) সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ (দৈনিক ভোরের সময়),দপ্তর সম্পাদক মঈনুল হক (সংবাদ সারাদেশ),সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান (দৈনিক খবরপত্র / দৈনিক প্রতিদিনের কাগজ) অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি),প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া),সহ-প্রচার সম্পাদক মোঃ ইমরান হোসেন (দৈনিক সংবাদ প্রতিদিন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন-
চিনু রঞ্জন তালুকদার, মোনায়েম খান, তিমির বণিক, পলাশ দেব নাথ, জালালুর রহমান, বিজয় শাহ, মনিরুজ্জামান মনির, এনামুল হক আলম, শায়েক আহমদ, বিকাশ দাশ, এম. এ. ওয়াহিদ রুলু, জ্যোতির্ময় চক্রবর্ত্তী, মোঃ মোস্তফা বখস, ছাদিকুর রহমান (সাব্বির) ও স্বরন সিংসহ প্রমুখ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ তাঁর বক্তব্যে বলেন,“মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সবসময় পেশাদার, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির মাধ্যমে সদস্যদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং অনলাইন সাংবাদিকতার মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।”

ডেইলি সিলেট নিউজ২৪-এর সাব-এডিটর,আই নিউজ বিডি ও বাংলা এফএম-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সত্যজিৎ দাস নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচা জানিয়ে বলেন, “এই কমিটির মাধ্যমে মৌলভীবাজারে অনলাইন সাংবাদিকতার পেশাগত মান আরও সমৃদ্ধ হবে। সাংবাদিকদের অধিকার রক্ষা,সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা রাখি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) এডভোকেট স্বপন কুমার দেব। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি খালেদ চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সদস্য ও নেতৃবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম