Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই ৪১ বিজিবির বিশেষ তৎপরতা: রাউজান-রাঙ্গুনিয়া ও পাহাড়ের ৫ উপজেলায় নিরাপত্তা জোরদার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৭ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, আইনশৃঙ্খলা
A A
0

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি)

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় আপসহীন ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছে।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার ০৭টি উপজেলায় তাদের কার্যক্রম জোরদার করেছে।৪১ বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই, রাউজান, রাঙ্গুনিয়া, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার মোট ২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ০৭টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে এসব এলাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
​আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নজরদারি ।

​নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এবারের নির্বাচনে নিরাপত্তার আধুনিকায়ন হিসেবে টহলে ব্যবহার করা হচ্ছে।
আকাশপথে নজরদারির মাধ্যমে দুর্গম এলাকা ও জনবহুল স্থানে নজরদারি। বিজিবি সদস্যদের পোশাকে সংযুক্ত ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে।

​এছাড়া, প্রতিটি ভোট কেন্দ্রে দিবা-রাত্রি টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া মাত্রই বিজিবি সদস্যরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছেন।
কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বাধীন রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা অত্যন্ত জনবহুল হওয়ায় সেনাবাহিনী, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সংসদীয় আসন ২৯৯ (রাঙ্গামাটি) এর উপজেলাগুলোতেও স্থানীয়দের সাথে নিয়মিত যোগাযোগ করছে ৪১ বিজিবি। ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সেজন্য ৪১ বিজিবির পক্ষ থেকে বিভিন্ন প্রেষণামূলক কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।​সীমান্ত নিরাপত্তা বজায় রেখেই নির্বাচনী দায়িত্ব।

​নির্বাচনী দায়িত্বের পাশাপাশি দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিজিবি সমানভাবে তৎপর। সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য। এরই ধারাবাহিকতায় কাপ্তাই ব্যাটালিয়ন তাদের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করেছে। নির্বাচনের সময় যাতে সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।
​বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, কঠোর নজরদারি এবং জনগণের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। এই তৎপরতা নির্বাচনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনউপজেলাকাপ্তাই
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম