Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে কাবাডির লড়াই: শিরোপা জিতল চিৎমরম উচ্চ বিদ্যালয়

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৩ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

রিপন মারমা, কাপ্তাই, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত লড়াই শেষে অনন্য পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিৎমরম উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে, রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়। খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন।

জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান এবং সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তঞ্চঙ্গ্যা।

​বক্তারা গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ক্রীড়ামোদী ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
  • রংপুরে গ্রাম পুলিশ নিয়োগে রাজনৈতিক প্রভাব ও অভিযোগ
  • সিরাজগঞ্জে স্কুল ছাত্র হত্যা, তিন জনকে আমৃত্যু কারাদণ্ড
  • আবারও পর্দায় ঋতুপর্ণা-রোহিত জুটি
  • সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম