Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বজুড়ে মানবাধিকারকর্মীদের নিরাপত্তায় জোরাল বার্তা রেড ক্রসের

Bangla FMbyBangla FM
৭:৫৩ am ১৩, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

বিশ্বজুড়ে মানবাধিকারকর্মীদের ওপর সহিংসতা বন্ধ এবং যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর পথে বাধা দূর করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশন (আইএফআরসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জগান চাপাগেইন।

শনিবার (১২ এপ্রিল) তুরস্কের আন্টালিয়া কূটনীতি ফোরামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানে কোনও সহায়তা প্রবেশ করতে পারেনি।”

তিনি জানান, ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে, যার ফলে সেখানে মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

জগান চাপাগেইন আরও বলেন, “আমি বারবার অনুরোধ করেছি—বিশ্বের কোথাও যেন মানবাধিকারকর্মীদের ওপর হামলা না হয়। আন্তর্জাতিক মানবিক আইন ও মৌলিক নীতিমালা মেনে চলা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।”

তিনি বলেন, “এই মুহূর্তে বিশ্ব একাধিক সংকট, সংঘাত এবং বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, এসব সংকটের কোনো টেকসই রাজনৈতিক সমাধান নেই। একটির পর একটি নতুন সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু পুরনোগুলো কখনও শেষ হচ্ছে না।”

চাপাগেইন মনে করেন, এসব সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব কেবল কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক সংলাপের মাধ্যমে। তার কথায়, “সংলাপ, অংশগ্রহণ এবং আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টাই পারে এ ধরনের পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে।”

Tags: মানবিক সহায়তারেড ক্রিসেন্টসহিংসতা বন্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে শিল-পাটা কারখানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম
  • সর্বনাশা সুপারি! মুখে ক্যান্সার থেকে লিভারের ক্ষতি—জানুন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি
  • সিলেটে ভয়ঙ্কর অ’পহ’রণ! মুক্তিপণ চক্রের ভয়’ঙ্কর ঘটনা
  • গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম