Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাবি ‘বি সি ও ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৩৭ pm ২৩, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, ক্যাম্পাস, শিক্ষা
A A
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

‘সি’ ইউনিটে রয়েছে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। ‘বি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ অন্তর্ভুক্ত।
ভর্তি প্রক্রিয়া ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জাবির ভর্তি ওয়েবসাইট ju-admission.org-তে পাওয়া যাবে।

দুই দিনে মোট ১১টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ‘সি’ ইউনিটের পরীক্ষা ছয়টি শিফটে এবং দ্বিতীয় দিনে ‘বি’ ও ‘ই’ ইউনিটের পরীক্ষা পাঁচটি শিফটে অনুষ্ঠিত হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘বি’ ইউনিটে ৩২৬ আসনের বিপরীতে মোট ২০ হাজার ৫৮৩ জন প্রার্থী আবেদন করেন। ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৬৬ আসনের বিপরীতে ৪৭ হাজার ৪৯৭ জন আবেদন করেন।

এছাড়া, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করে ১১ হাজার ৬১২ জন শিক্ষার্থী।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম