বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ধানের শীষ এর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতা ডাক্তার জয়নাল আবেদিন ও নেতাকর্মীরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বল্লভদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পিসলাইল গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপি নেতা জয়নুল আবেদীন এর নেতৃত্বে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে ভোট প্রদানের আহ্বান জানান তারা।
এ সময় ডাক্তার জয়নুল আবেদীন বলেন, যেখানেই যাচ্ছি ধানের শীষের ব্যাপক সারা পাচ্ছি। এবার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা একক ভাবে ধানের শীষে ভোট দিবে। ১০০% শামা ওবায়েদ বিজয়ী হবে। কমপক্ষে ৩০-৪০ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমরা তার বিজয়ের অপেক্ষায় আছি।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মাইনুদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ সোহেল মাহমুদ, মিরান ফকির প্রমুখ।

