Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচিত হলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন: জামায়াত প্রার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৪ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (0.38518518, 0.58229166);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo:  ;confidence:  ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 25;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.38518518, 0.58229166);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 25;

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেছেন, নির্বাচিত হলে সাংবাদিকরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। তিনি বলেন, তিনি জাতীয় সংসদে এমন পদক্ষেপ নেবেন যা মূলধারার সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টার-এ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-৩ আসনের প্রেস ও মিডিয়া সেল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, “আমরা জামায়াতে ইসলামীর রাজনীতি করি, আমাদের সংগঠন কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। নির্বাচিত হলে আমার এলাকায় এমন কোনো রাজনীতি হতে দেব না যাতে বিভেদ বা প্রতিহিংসা সৃষ্টি হয়। বিরোধী দলের কাউকেও আলাদা করে দেখা হবে না—সবাই সমান অধিকার পাবে।

দুর্নীতির বিষয়ে তিনি বলেন, “নির্বাচিত হলে আমার কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়াতে পারবে না। আমি নিজেও দুর্নীতি করবো না এবং কাউকেও করতে দেব না। আমাদের সংগঠনের ভেতরে কঠোর নজরদারি ব্যবস্থা রয়েছে। কেউ অনিয়ম করলে তা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ে জানানো হয়। ফলে দুর্নীতির কোনো সুযোগ নেই।

মিজানুর রহমান আরও বলেন, “আল্লাহ যদি আমাকে জনগণের ভোটে কবুল করেন, তাহলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেব। আমার আসনের প্রতিটি মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করতে কাজ করবো। হাসপাতালগুলোকে ধাপে ধাপে আরও আধুনিক ও বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী সভার সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি আমানুল্লাহ আমান এবং পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রেস ও মিডিয়া সেলের সভাপতি শাহজালাল জুয়েল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘১২ তারিখ দেশবাসী একটি নতুন বাংলাদেশ পাবে’
  • জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান
  • বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ফার্মেসিতে অভিযান, ৪ প্রতিষ্ঠানে জরিমানা
  • দুর্নীতি বন্ধ হলে দেশ এমনিতেই সিঙ্গাপুর হবেঃ নায়েবে আমীর আজহারুল ইসলাম
  • জয়পুরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে পথসভা ও মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম