Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৪ pm ১৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ক্রাইম রিপোর্টারঃ

রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ রুহল আমিনের সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ রুহল আমিন সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, রংপুর জেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি।

এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্যে রংপুর জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। তারা অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রদান করেন। পাশাপাশি জেলার সামগ্রিক উন্নয়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।

সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে রংপুর জেলার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tags: রংপুরসাংবাদিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জীর্ণতা মুছে নতুন স্বপ্নে শুরু হলো বাংলা নববর্ষ
  • যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক
  • শাগুফতা রাব্বানীর বাংলা নববর্ষের শুভেচ্ছা
  • ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণবিরোধী অভিযান: ৫ পরিবহনকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ থাবা: ‘জিরো টলারেন্স’ অভিযানের ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম