Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫০ pm ২৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মো. আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুর ২টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার-এ এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মান ও সেবার ক্ষেত্রে অনিয়ম রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সচেতনতা ও অনুসন্ধানী প্রতিবেদন ভোক্তা অধিকার রক্ষায় কার্যকর অবদান রাখতে পারে।

মতবিনিময় সভায় অংশ নেন দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. আফজাল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন ভোক্তা-সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরেন। এর মধ্যে গাইড বইয়ের মূল্য ও মান নিয়ন্ত্রণ, বেকারি পণ্যের মান ও পরিচ্ছন্নতা, স্ট্রিট ফুডের নিরাপত্তা, পোশাক ও জুতার মূল্য নির্ধারণে অসঙ্গতি, চশমার অতিরিক্ত মূল্য, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান ও ফি নির্ধারণে স্বচ্ছতার অভাব উল্লেখযোগ্য।

এছাড়া চালের বাজার, বিশেষ করে মিনিকেট চালের মূল্যবৃদ্ধি এবং খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা নিয়মিত বাজার তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

শেষে সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম মাসুদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • (no title)
  • যুক্তরাজ্যে বসবাসের জন্য সেরা শহর নরউইচ
  • কেন বিমানে ফোন ‘এরোপ্লেন মোড’ করতে বলা হয়? জেনে নিন এই ফিচারের আদ্যোপান্ত
  • হরিপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে জনসচেতনতা সভা
  • সুনামগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম