Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‎সাংবাদিকের পরিবারে ধারাবাহিক হামলা, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৫ am ০৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

নিউজ ডেস্ক:

‎পূর্ব শত্রুতার জেরে বাংলা এফএম এর সাংবাদিক শরিফ বিল্লাহর পরিবারের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশী মজিবর রহমান ও তার স্ত্রী লিপি বেগমের বিরুদ্ধে।
‎
‎ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত বছরের নভেম্বর মাসে নিজ বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শরিফ বিল্লাহর প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া ছোট ভাই সাদেকিন বিল্লাহকে মারধর করা হয় এবং তার সাইকেল আটকে দেওয়া হয়। একই সঙ্গে তাদের পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার স্বীকারোক্তিমূলক অডিও রেকর্ডও রয়েছে বলে দাবি করেন তারা।
‎
‎এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ঐ২ ডিসেম্বর সকালে সাদেকিনকে স্কুলে পৌঁছে দিতে গেলে তার মা শরিফা বেগমের ওপর হামলা চালানো হয়।
‎এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্বামী হামিদুল ইসলাম ও বাড়িতে বেড়াতে আসা ননদ রাবেয়া খাতুনও হামলার শিকার হন।
‎
‎এতে রাবেয়া খাতুন গুরুতর আহত হন এবং তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়,
‎যেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
‎এ ঘটনায় দায়ের করা মামলায় মজিবর রহমান গ্রেপ্তার হলেও লিপি বেগমসহ অন্যান্য আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।
‎
‎তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার শিকার হওয়ার পরও উল্টো তাদের নামেই মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।
‎
‎অপরদিকে সাংবাদিক শরিফ বিল্লাহ দীর্ঘদিন ধরে কর্মসূত্রে রংপুরে অবস্থান করলেও একই মামলায় তাকে আসামি করা হয়েছে। ঘটনার দিন তিনি কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন এবং এর পক্ষে প্রমাণাদি রয়েছে বলে জানিয়েছে পরিবারটি।
‎
‎এছাড়া, ঘটনার পরও শরিফ বিল্লাহর মা শরিফা বেগমের ওপর অতর্কিত হামলার অভিযোগ রয়েছে, যা স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এবং পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
‎
‎ভুক্তভোগী পরিবার আরও জানায়, অভিযুক্ত লিপি বেগম দীর্ঘদিন ধরে তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছেন এবং একাধিকবার চলাচলের রাস্তা বন্ধ করার মতো ঘটনাও ঘটেছে।
‎
‎এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভুক্তভোগী পরিবার অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
‎

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অসহ্য গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে কাঁচা আমের দারুণ উপকারিতা
  • মধ্যনগরে টেবলার পানিতে ডুবন্ত বোরোধান, জ্বালানি সহায়তা চায় কৃষকরা
  • অর্থের বিনিময়ে গ্রাম পুলিশ নিয়োগের অভিযোগ কিশোরগঞ্জ ইউএনও’র বিরুদ্ধে
  • ‘স্যার’ না বলায় সাংবাদিকের সঙ্গে এসিল্যান্ডের অশোভন আচরণ
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম