Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৪ pm ০৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌসের মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ০৫ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস,

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আবু তালেব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বান্দরবানে নবনিযুক্ত জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং জেলার অনেক বিষয় সম্পর্কে এখনো সম্পূর্ণ অবগত নন। তাই তিনি সাংবাদিকদের কাছে বান্দরবানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান।

এ সময় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাদের আলোচনায় বিশেষভাবে উঠে আসে পর্যটন খাত, পৌরসভা ও বিভিন্ন উপজেলার সমস্যা। বিশেষ করে থানচি ও রুমা উপজেলায় তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করা হয়। ফলে অনেক সময় সাংবাদিকদের নিজেদের পরিচয় গোপন রেখে পর্যটক সেজে সেখানে যেতে হয়।

এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিকরা। এছাড়া তারা জানান, বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে স্থানীয় বাসিন্দাদেরও পর্যটকদের মতো টিকিট কেটে প্রবেশ করতে হয়। এ ক্ষেত্রে স্থানীয়দের জন্য টিকিটের মূল্য কমানোর দাবি জানান তারা।

সভায় বান্দরবানের বিভিন্ন আঞ্চলিক ও রাজনৈতিক সমস্যার বিষয়েও আলোচনা হয়।

নবনিযুক্ত জেলা প্রশাসক মনোযোগ সহকারে সকল বিষয় শুনে নোট গ্রহণ করেন এবং তার অবস্থান থেকে সম্ভাব্য সব ধরনের সমাধানে ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
  • কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • দৌলতদিয়া রেলস্টেশনে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক
  • নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৮ শিশু ভর্তি, মৃত্যু ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম