Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

Tanazzina TaniabyTanazzina Tania
১১:০৮ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় নবাগত সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন এর সাথে সালথার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সালথা থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. সেলিম মোল্যা, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, মনির মোল্যা, সহ-সভাপতি মিঞা লিয়াকত হুসাইন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ মাসুদ, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য এম কিউ হুসাইন বুলবুল, জাকির হোসেন, শরিফুল হাসান, সদস্য সাইফুল ইসলাম মারুফ প্রমুখ।

মতবিনিময় সভায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন বলেন, আমি যতদিন এখানে থাকবো ততদিন সালথা উপজেলায় কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। আমাদের কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে আমাকে জানাবেন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। যদি কেউ কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইবোনের কাছে চাঁদা দাবী করতে গেলে আমাকে জানাবেন। সে যেই হোক তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো। সালথা থানায় কোনো দালালের ঠাঁই হবে না। কেউ দালালী করতে আসলে তাকে ধরে পুলিশে দিবেন। আগামী সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় পুলিশ বাহিনী সব সময় প্রস্তুত থাকবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম