Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামপালের চাঁদার দাবিতে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৩ am ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে চাঁদা দাবি করে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ সোহানুর রহমান রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দৈনিক খোলা কাগজ-এর সাংবাদিক মোঃ সোহানুর রহমানের কাছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযুক্ত হিসেবে রামপাল উপজেলার মোঃ ইব্রাহীম শেখের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপবাদ প্রচার ও শারীরিকভাবে মারধরের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সোহানুর রহমান জানান, তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ও সংবাদকর্মী। পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। বর্তমানে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের বাগেরহাট জেলার যুব প্রতিনিধি ও জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিযোগ, শিক্ষাজীবন থেকে অরাজনৈতিক থাকা সত্ত্বেও ইব্রাহীম শেখ ও তার সহযোগী সাফি, সৈকত ও শারাফাত দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে পরোক্ষভাবে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ছবি অপব্যবহার করে হেয়প্রতিপন্ন করা হয়।

তিনি আরও জানান, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মেসেজ দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা পাঠানোর জন্য তার ব্যক্তিগত একটি বিকাশ নম্বর সরবরাহ করেন। দাবি পূরণ না হলে তার রাজনৈতিক পরিচিতি ব্যবহার ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেওয়া হয়।নিরাপত্তাজনিত উদ্বেগে তিনি সেদিন রাতেই রামপাল থানায় যান।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রামপাল থানায় সাধারণ ডায়েরি নং-১১২২ দায়ের করা হয়। জিডির তদন্তভার দেওয়া হয়েছে এসআই জহিরুল ইসলামকে। তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে; তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত ইব্রাহীম শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তবে ঘটনার প্রায় ১২ ঘণ্টা অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট আইডি থেকে হ্যাক সংক্রান্ত কোনো সতর্কবার্তা বা আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগকারীর দাবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইব্রাহীম সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রামপাল উপজেলা ছাত্রদল। অতীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি দল থেকে বহিস্কার হয়েছিলেন এছাড়াও তার বিরুদ্ধে ইভটিজিং, শিশু ধর্ষণ, মসজিদের জমি দখল, ঘের দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে । এমনকি আওয়ামী সরকার পতনের পর ও তার নামে একাধিক মামলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র
  • দিনাজপুরের নবাবগঞ্জে নৃশংসভাবে শিশুকে হত্যার অভিযোগ
  • আ.লীগের সাবেক এমপি মারা গেলেন কলকাতায়
  • ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
  • দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, দুইজনের মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম