Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিক সুমন হোসাইনকে স্বপরিবারে হত্যার হুমকি, থানায় জিডি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৮ am ০৮, মার্চ ২০২৬
in Semi Lead News
A A
0

শার্শা উপজেলা প্রতিনিধি

সকালের সময়ের শার্শা প্রতিনিধি সুমন হোসাইন প্রাণভয়ে বেনাপোল ছেড়ে স্বপরিবারে যশোর শহরে বসবাস করলেও এখনও তাকে মেরে ফেলার হুমকি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। যশোরের বেনাপোল পৌর এলাকার তাহাজ্জত হোসেনের ছেলে সাংবাদিক সুমন হোসাইন গত ৫ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত একটি জিডিতে একথা উল্লেখ করেছেন। যার জিডি নং- ৪৬৭। 

উল্লেখিত জিডিতে বেনাপোল দিঘীরপাড় এলাকার আব্দুল হকের ছেলে কামাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২ জনকে অভিযুক্ত করা হয়েছে। গত ৩ মার্চ সাংবাদিক সুমন হোসাইনকে অভিযুক্ত কামাল হোসেন তার ব্যবহ্নত মোবাইল নম্বর ০১৭১১২৭৪৭৮৬ থেকে ম্যাসেজ পাঠিয়ে হুমকি প্রদর্শন করে। এছাড়া মোবাইল নম্বর ০১৩৪০-৭২৩৫৩৪ থেকেও ফোন করে যশোরে সুমনের অবস্থান এবং তার সন্তানেরা কে কোথায় পড়াশোনা করে সে ব্যাপারেও খোঁজ খবর নেয় কিলার চক্র। হুমকি দাতারা যে কোন মূহুর্তে সাংবাদিক সুমনকে হত্যা ও তার সন্তানদের অপহরণ করতে পারে তিনি আশংকা করছেন।

এদিকে সাংবাদিক সুমন হোসাইন জানান, বেনাপোল থেকে একটি কিলার গ্রুপ যশোর শহরে এসে তাকে স্বপরিবারে খুন-গুম করতে পারে বলে তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন।  কারণ ইতিপূর্বে সাংবাদিক সুমন হোসাইন অভিযুক্তদের অপকর্ম নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সাংবাদ প্রকাশ করার পর অপরাধীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ ব্যাপারে সাংবাদিক সুমন হোসাইন জীবনের নিরাপত্তা চেয়ে যশোর পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags: থানায় জিডিসাংবাদিক সুমন হোসাইনস্বপরিবারহত্যার হুমকি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম