Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন সাংবাদিক আনোয়ার শাহজাহান

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৩৩ pm ১৭, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, প্রবাস, বাংলাদেশ
A A
0

ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং আন্তর্জাতিক পরিসরে সাহিত্য ও সাংবাদিকতায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক আনোয়ার শাহজাহানকে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রদান করা হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে আনোয়ার শাহজাহানকে এ সম্মাননা প্রদানের বিষয়টি অবহিত করেন।

১৯৯৫ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসরত আনোয়ার শাহজাহান দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় নিবেদিত। এ বিষয়ে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা ও প্রকাশ করেছেন। ১৯৯৭ সালে তিনি গোলাপগঞ্জের প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য প্রকাশ করেন। তিনি ১৯৯৬ সাল থেকে মাসিক লন্ডন বিচিত্রা এবং পরবর্তীতে আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

২০২৩ সালে তিনি লন্ডনে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন এবং লন্ডনে বাংলাদেশ বইমেলা আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের (ইসি) সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ প্রবাসী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

কমিউনিটি সংগঠনে তাঁর নেতৃত্বও বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরবর্তীতে সভাপতির দায়িত্বও পালন করেন।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি থেকে বিএ (অনার্স) এবং আরডেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আইন বিষয়ে অধ্যয়নরত। পেশাগতভাবে তিনি এফএইচ ল সলিসিটরস-এর পরিচালক, শাহ ক্যাপিটাল লিমিটেড-এর সিইও এবং একজন সুপরিচিত প্রপার্টি ডেভেলপার হিসেবে পরিচিত।

বাংলাদেশে তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি ও ভবন দাতা এবং বিভিন্ন শিক্ষা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সমাজসেবক হিসেবে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

সাংবাদিকতা, সাহিত্যচর্চা, শিক্ষা ও প্রবাসী কমিউনিটি সেবায় দীর্ঘদিনের বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ার শাহজাহানকে প্রদত্ত প্রবাসী সম্মাননা ২০২৫ প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বোজ্জ্বল অর্জন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
  • ঝুঁকির সেতুতে বাউফলে প্রতিদিনের জীবন যাতায়াত হাজারো মানুষের
  • তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম