Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৮ pm ০৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। তার স্থলে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রশিদ নীলু।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাকি নিজেই। তিনি জানান, দলীয় দায়িত্ব ও রাষ্ট্রীয় ভূমিকার মধ্যে পৃথকীকরণ নিশ্চিত করতেই তিনি এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

সংবাদ সম্মেলনে দলের নির্বাহী সমন্বয়কারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকি। পরবর্তীতে তিনি নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরে তাকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে যাত্রা শুরু করা গণসংহতি আন্দোলন দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২৪ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে সাকি পুনরায় দলটির প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিলেন।

Tags: আন্দোলনগণসংহতিসাকি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  •  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পররাষ্ট্রনীতি শুরু করেছিলেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‎রামপালে মাছের ঘের দখল লুটপাট ও অগ্নিসংযোগ এর অভিযোগ
  • রাজবাড়ীর তিনটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক সংকট, বন্ধ এ‌্যাস্বু‌লেন্স
  • মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রীর সহযোগিতায় ২৫০ পরিবারে ফিরল বিদ্যুৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম