Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৫ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

ওসমানীনগর, সিলেট প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ১১টা থেকে রাতভর উপজেলার ব্রাম্মণ গ্রামে ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করে।

অভিযানকালে বসতবাড়ি তল্লাশি করে একটি দুইনলা বন্দুক, তিন রাউন্ড গোলাবারুদ, একটি বর্শা, একটি হকি স্টিক, একটি পিস্তল কভার, তিনটি পাসপোর্ট এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট (SWAT) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সামগ্রী দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে। অভিযানকালে পীর মজনু মিয়ার ছেলে যুবলীগ নেতা কিবরিয়া মিয়া ও ছাত্রলীগ নেতা নজরুল মিয়াকে পাওয়া যায়নি। তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্থান্তর করা হয়েছে। তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্থান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম