Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়কে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান

মাদারীপুরে এমপির উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়েছে

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪২ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা-এর উপস্থিতিতে সড়ক পথে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের পাঁচ্চর গুলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযোগ ছিল,ঢাকা-মুখী বাসগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা নেওয়া হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। হঠাৎ অভিযানে বেশ কয়েকটি বাস থামিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলা হয় এবং ভাড়ার রশিদ ও টিকিট যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহন চালক ও সহকারীদের সতর্ক করা হয় এবং কয়েকজনকে তাৎক্ষণিক জরিমানাও করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, “সড়ক পথে কোনো ধরনের চাঁদাবাজি বা অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় যাত্রীরা অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সরাসরি অভিযান পরিচালনার ফলে পরিবহন শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক পথে অনিয়ম, চাঁদাবাজি ও ভাড়া নৈরাজ্য রোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি যাত্রীদের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস সদস্য নিহত
  • ৫ আগস্ট বঙ্গভবনে যা ঘটেছিলো তা জানালেন রাষ্ট্রপতি
  • এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, দায়িত্বে ৬ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম