Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত জকসু নির্বাচন , অবরুদ্ধ ভিসি

Saimum SajidbySaimum Sajid
১১:১৩ am ৩০, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News
A A
0
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে তিনি এ ঘোষণা দেন। আজ সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়।

এদিকে তফশিল অনুযায়ী আজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের সংবাদ আসার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি মিটিংয়ে বসে। এরপর শিক্ষার্থী ও প্রার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরবর্তীতে তারা উপাচার্য ভবনের ফটক অবরোধ করে সেখানে অবস্থান নেন।

বামজোট সমর্থিত ‘মৌলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, কোনভাবেই নির্বাচন স্থগিত করা যাবেনা। আমরা আমাদের নির্বাচন আদায় করে নিব। এই স্থগিতাদেশ আমরা মানছি না, একজন শিক্ষার্থীও ভোট না দিয়ে ক্যাম্পাস থেকে যাবেনা।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বলেন, জকসুতো কোন পলিটিক্যাল বিষয়না, এটাকে কিসের ভিত্তিতে নির্বাচন স্থগিত করবে। আমরা এত ভোটার ও প্রার্থীরা এখানে এসেছি, এখন আমরা ভোট না দিয়ে যাব না। আজ যদি নির্বাচন স্থগিত হয়, তবে নির্বাচন আর হবেনা।

Tags: খালেদা জিয়াজকসু নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম