Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচন নিয়ে টালবাহানা হলে বিএনপি আবারও রাজপথে নামবে: কয়ছর এম আহমদ

Bangla FMbyBangla FM
৫:১২ pm ২১, মে ২০২৫
in রাজনীতি
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুরে সমান উন্নয়ন নিশ্চিত করবেন। তিনি জানান, উন্নয়ন যে কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়, তবে বেশি উন্নয়ন দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় হবে।

বুধবার সন্ধ্যায় শান্তিগঞ্জে পূর্ব ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভায় কয়ছর এম আহমদ বলেন, বিএনপি নির্বাচনের টালবাহানা মেনে নেবে না। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা রক্ত দিয়েছে, গুম ও হামলার শিকার হয়েছে। যদি নির্বাচন না হয়, তবে বিএনপি এবং জনগণ আবারও রাজপথে নামবে এবং অন্তর্বর্তীকালীন সরকার রেহাই পাবে না।

তিনি আরও বলেন, ভোট উৎসবের মতো এক ঘটনা এবং প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিতে আগ্রহী। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় কয়ছর এম আহমদ ৩১ দফা কর্মসূচীর বুকলেট বিতরণ করেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে: নেতানিয়াহু
  • চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপিত
  • আজ পবিত্র জুমাতুল বিদা
  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম