Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাউথ এশিয়া সিনে গোল্ড স্টার অ্যাওয়ার্ড পেলেন: মঞ্জুর হোসেন ঈসা

Bangla FMbyBangla FM
৪:৩৩ pm ১৮, মে ২০২৫
in শিল্প-সাহিত্য
A A
0

ঢাকা, ১৬ মে ২০২৫ (শুক্রবার):

আজ বিকেল ৩.৩০ টায় বাংলামটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রের হল নম্বর ১০৩-এ সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আয়োজনে ও সুন্দরবন সাহিত্য পরিষদের পরিচালনায় অনুষ্ঠিত হলো “সাহিত্য হোক সার্বজনীন” শীর্ষক আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী মহাসচিব-বিএফইউজে ও কুমিল্লার সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সহিদ উল্লাহ মিয়াজী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীয়মান তরুণ কবি ও সাহিত্যিক জামান মুন্না, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন খান, সাউথ এশিয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা নার্গিস আসমা, সুন্দরবন সাহিত্য পরিষদ (ইতালি) সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন জামাল, কবি ও উদ্যোক্তা জিন্নাত আরা ইফা, কবি ও সংগঠক ইমামুল ইসলাম রানা, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাসুম, এবং মানবাধিকার সংগঠক ও সুন্দরবন সাহিত্য পরিষদের মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদকপ্রাপ্ত কবি ও লেখক, সাউথ এশিয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা পুষ্পেন রায়। স্বাগত বক্তব্য রাখেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদের মহাসচিব ও চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস্ কাজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন গীতিকার, কবি ও সুন্দরবন সাহিত্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান গাজী আব্দুল আলীম। সমগ্র অনুষ্ঠানের সমন্বয় ও আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠাতা পরিচালক আজগর হোসেন। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে নৃত্য, গান, কবিতা ও ছড়ার পরিবেশনা ছিল চোখে পড়ার মতো, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।শিশুদের মাঝে কবি,লেখক ও ছড়াকারদের লেখা বই উপহার দেওয়া হয়।  এছাড়াও মানবাধিকার  ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “সাউথ এশিয়া সাহিত্য সিনে গোল্ড স্টার স্মারক সম্মাননা” প্রদান করা হয় মানবতার ফেরিওয়ালা মো. মঞ্জুর হোসেন ঈসাসহ ৩০ জন কবি ও সংগঠকদের।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ট্রাম্পের ‘গঠনমূলক আলোচনা’র দাবি নাকচ করল ইরান: তেলের দাম কমল
  • দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
  • ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
  • তেল নিয়ে আতঙ্কিত হবেন না, প্রয়োজন অনুযায়ী কিনুন: জ্বালানি মন্ত্রী
  • রাজধানীতে তীব্র জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম