Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজারে ব্যবসায়ী হত্যার ঘটনায় জিসান ও বাদশা আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৫ pm ০৮, মার্চ ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

 আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী গণেশ পালকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিসান ও বাদশা আটক হয়েছে। হত্যাকাণ্ডের ১৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

রবিবার ভোররাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে তাদের আটক করার কথা জানান সদর মডেল থানার পরিদর্শক ছমি উদ্দিন।

নিহত গণেশের পরিবারের অভিযোগ, এক লাখ টাকা চাঁদা না পেয়ে জিসান ও বাদশা গণেশকে ছুরিকাঘাতে হত্যা করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, গণেশ হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ অভিযান অব্যাহত রাখে। পরে জিসানের কথিত প্রেমিকা ও তার ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের তথ্যের ভিত্তিতে পিএমখালী এলাকা থেকে জিসান ও বাদশাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার বলেন, প্রায় কয়েক ঘন্টা অভিযানের পর তাদের আটক করা হয়। থানায় আনা হচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শনিবার দুপুরে বিজিবি ক্যাম্প এলাকায় নিজ বাড়ির ড্রেন নির্মাণের কাজ করছিলেন গণেশ। একই এলাকার জিসান নামে এক যুবক তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও চারজন মিলে তাকে লক্ষ্য করে হামলা চালায়।

একপর্যায়ে গণেশের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য গনেশের মরদেহ রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। সন্ধ্যায় গণেশ হত্যার প্রতিবাদে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে আলমগীর হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ডিআইজি
  • পথচারীকে মারধরের অভিযোগে তীব্র সমালোচনার মুখে মডেল মনিকা কবির
  • হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
  • বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির জাইমা রহমান
  • জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম