Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে ভিডব্লিউবি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:১৫ pm ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট জেলা  প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করতে গণশুনানি ও লটারির মাধ্যমে স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী আলমপুর, তুলশীগঙ্গা, বড়াইল, বড়তারা ও মামুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণশুনানি এবং আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে সরাসরি প্রার্থীদের সঙ্গে কথা বলে যাচাই ও লটারি কার্যক্রম পরিচালনা করা হয়।

গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) জিনাতুল আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরীন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হক, গ্রাম আদালত উপজেলা কো-অর্ডিনেটর আনন্দ কুমার শীল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদ কামাল এবং জাইকা কর্মকর্তা আব্দুল জব্বার।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান হোসনে আরা, ইউপি সদস্য আব্দুস শহিদ খান, মাহফুজার রহমান, মিলন মন্ডল, নূরুল ইসলামসহ ইউপি সচিবগণ গণশুনানিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ইউনিয়নভিত্তিক আবেদন ও নির্বাচনের পরিসংখ্যান:

আলমপুর ইউনিয়ন: ৮৩৭টি আবেদন তুলশীগঙ্গা ইউনিয়ন: ৩৮২টি মামুদপুর ইউনিয়ন: ১,১২৫টি বড়াইল ইউনিয়ন: ৬৭৪টি বড়তারা ইউনিয়ন: ১,০২৩টি

সর্বমোট ৪,০৪১টি আবেদন থেকে যাচাই-বাছাই ও লটারি প্রক্রিয়ার মাধ্যমে ২,২১৭ জন উপকারভোগীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, এ ধরনের উন্মুক্ত গণশুনানি ও লটারি পদ্ধতি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি কার্যক্রম নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম