Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের পুশইন, ১২ বাংলাদেশি আটক

Bangla FMbyBangla FM
২:২১ pm ২৪, মে ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ মেছবাহুল আলম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ মে) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবির আওতাধীন দিয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটকদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৩ জন শিশু। বিজিবি তাদের তিলাই ইউনিয়নের ভাষানীর মোড় এলাকা থেকে আটক করে। পরে বিকেলে তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন:
আব্দুল মজিদ (৪২), হালালী বেগম (৩৬), হালাল মিয়া (২০), আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল আমিন (১৯), আরজিনা খাতুন (১৬), আহসান হাবিব (২৭), গুলেনুর বেগম (৪০), মনিষা বেগম (২০), আবু বকর সিদ্দিক (৯ মাস) ও এনামুল হক (৪০)।
তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

আটককৃতদের ভাষ্যমতে, তারা অনেক আগে জীবিকার সন্ধানে ভারতে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি ভারতে তাদের আটক করা হয় এবং শুক্রবার দিনগত গভীর রাতে বিএসএফ তাদের একটি অজ্ঞাত সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-হেলাল মাহমুদ জানান,

“সীমান্ত এলাকায় টহলের সময় বিজিবি সদস্যরা ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা পুশইনের এ ঘটনায় কূটনৈতিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tags: ভূরুঙ্গামারী সীমান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবিতে গাছ কাটাকে ঘিরে বিতর্ক
  • নলছিটিতে প্রতিপ‌ক্ষের হামলা ও ভাঙচু‌রের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সিলেটে হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার
  • বাকেরগঞ্জে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ ও আহত ২ 
  • শেরপুরে ভিজিএফ চাল বিতরণ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম