Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠি শহরের প্রবেশদ্বার পেট্রোলপাম্প মোড়ে ‘ঝালকাঠি চত্ত্বর’ উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫১ pm ০৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে সৌন্দর্যমণ্ডিত ‘ঝালকাঠি চত্ত্বর’ একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে| মঙ্গলবার সকালে পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন ফিতা কেটে এর উদ্বোধন করেন| ভাস্কর্যটি নির্মাণ করেছে ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ। প্রথম দিনেই ঘুরতে এসে অনেকেই পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন|

জানাযায়, শহরের প্রবেশদ্বারে সৌন্দর্যমণ্ডিত একটি ভাস্কর্য নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। যার নাম দিয়েছে ‘ঝালকাঠি চত্ত্বর’। রয়েছে জেলার বিখ্যাত শীতলপাটি, পেয়ারার ভাসমান হাট, জেলেদের ইলিশ শিকার আর জমিদার বাড়ির দৃশ্য। রয়েছে জেলার প্রখ্যাত কবি কামিনি রায় ও জীবনানন্দ দাশের স্মৃতিঘেরা কবিতার শিরোনাম। মনমুগ্ধকর এ ভাস্কর্যটি করেছেন ঝালকাঠির শিল্পী আতিকুর রহমান। পৌর প্রশাসক কাওছার হোসেন পৌরসভার ১৬ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করেন। এ চত্ত্বরের চারপাশে রয়েছে বিভিন্ন ফুলের গাছ। স্থাপন করা হয়েছে বসার আসন।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠির প্রবেশদ্বার দিয়ে কয়েকটি জেলার মানুষ যাতায়াত করে। প্রবেশদ্বারে কোন ঝালকাঠির চিহ্ন ছিল না। এখন আমরা একটি ভাস্কর্য করে এর নাম দিয়েছি ‘ঝালকাঠি চত্ত্বর’। এই চত্ত্বর শুধু একটি চিহ্নই নয়, এটি একটি বিনোদন স্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে মানুষ ঘুরতে আসবে, যাত্রীরা বিশ্রামও নিতে পারবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ভোজ্যতেল সংকটের প্রতিবাদে নীলফামারী ক্যাবের মানববন্ধন
  • নোয়াখালীতে জ্বালানি তেলের গ্রাহকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল
  • ডিসেম্বরে চালুর লক্ষ্যে বরিশালের ৪৬০ কোটি টাকার নভোথিয়েটার
  • মুন্সীগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম