Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বালাগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
২:৩৪ pm ২৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

বালাগঞ্জ (সিলেট) থেকে আতাউর রহমান কাওছার :

স্থানীয় সরকার সিলেট’র উপ পরিচালক (উপ সচিব) সুবর্ণা সরকার বলেছেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ব্যাপারে গ্রাম পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্যদের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিদের সামিল রাখতে হবে। তিনি আজ সোমবার (২৮ এপ্রিল) বিকালে বালাগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ বিষয়ক এক কর্মশালা মূখ্য আলোচক হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।

কর্মশালায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমু, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মো. আমির আলীসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, স্বাস্থ্যকর্মী, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এদিকে স্থানীয় সরকার সিলেট’র উপ পরিচালক (উপ সচিব) সুবর্ণা সরকার গতকাল সোমবার দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন সড়ক, সেতুসহ চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন। তিনি বিকালে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বালাগঞ্জের বিভিন্ন সমস্যা ও চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অনির্ধারিত মতবিনিময় সভায় মিলিত হন।

Tags: কর্মশালা অনুষ্ঠিতজন্ম-মৃত্যু নিবন্ধনপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরান–ইসরায়েল সংঘাত তীব্রতর, উপসাগরে মার্কিন স্থাপনাতেও হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম