Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

Bangla FMbyBangla FM
১১:২২ am ০৪, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

পিরোজপুরের নাজিরপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে মো. আব্দুল্লাহ শেখ (২৬) নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। এর পরপরই আব্দুল্লাহ শেখের বাড়িতে তার পরিবার ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন।

বুধবার (৪জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণী আজ দুই দিন হলো অনশন করছেন।

এর আগে মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টা থেকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের লক্ষী দিয়া,যোলশত রঘুনাথপুর এলাকার মো. আজহার শেখের ছেলে মো: আব্দুল্লাহ শেখের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা না পেলে সুইসাইড করে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।

জানা যায়, প্রায় তিনমাস আগে নাজিরপুর উপজেলার ৭ নং শেখমাটিয়া ইউনিয়নের লক্ষী দিয়া, যোলশত রঘুনাথপুর গ্রামের মো: আজাহার শেখ এর ছেলে আব্দুল্লাহ শেখ হবিগঞ্জ জেলার লাখাইল উপজেলায় এসিআই কোম্পানির গাড়ির ড্রাইভার এর চাকরির সুবাদে ওই হবিগঞ্জ জেলার লাখাইল উপজেলার লাখাইল গ্রামের মোঃ হাফিজ মিয়ার মেঝো মেয়ে তানিশা তাবাসসুম সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের এ সম্পর্ক বিয়েতে গড়ায়।

অনশনকারী ওই তরুণীর দাবি, তিন মাস সম্পর্কের পরে হুজুরের মাধ্যমে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয় এবং এক সপ্তাহ এক জায়গায় তারা ঘর ভাড়া করে স্বামী-স্ত্রীর মত এক জায়গায় ছিলেন । কিন্তু গত সপ্তাহে আব্দুল্লাহ শেখ আমাকে হঠাৎ ফোন করে জানায়; সে আরেকটি বিয়ে করেছে। এরপর থেকে সে আমার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। পরে বাধ্য হয়ে আমি একাই নাজিরপুরে এসে মঙ্গলবার সকাল থেকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আব্দুল্লাহর বাড়িতে চলে আসি। কিন্তু আমি আসার পর আব্দুল্লাহার বাবা-মা ঘরে তালাবদ্ধ করে কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, বিষয়টি এখন এলাকার অনেকেই জানে। আমার আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই। আব্দুল্লাহ আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুণী।

সাংবাদিকদের খবর পেয়ে পরে বাড়িতে চলে আসেন ছেলের মা ও স্থানীয়রা। এসময় ওই তরুণীর উপরে মারমুখী অবস্থান নেয় পরিবার ও স্থানীয়রা। 

ছেলে আব্দুল্লাহর মা জানান, ওই মেয়েকে আমরা চিনি না, আর আমার ছেলে ওইখানে কখনো চাকরি করে নাই। আর ওই যদি আমার ছেলের বউ হয় তাহলে কাবিননামা দেখাতে বলেন। কাবিননামা দেখালে আমি বউ হিসেবে মেনে নেব।

স্থানীয়রা জানান, তার কাছে যদি বিয়ের ডকুমেন্টস বা কাবিননামা থাকে তাহলে আমরা স্থানীয়রা বসে বিষয়টি নিয়ে আলোচনা করে একটা পর্যায়ে যাবো। এখন প্রেম, ছবি, মেলামেশা আজকাল হয়ে থাকে। অডিও রেকর্ড শুনে আর ছবি দেখে তাকে বিয়ে করেছে এটা কীভাবে বুঝবো।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। কোনো পক্ষ থেকে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান
  • রাজবাড়ীর পাংশায় ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
  • মৌলভীবাজারের কুলাউড়ায় খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম