Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে জাটকা সংরক্ষণ অভিযান, ৫০ কেজি জাটকা জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৮ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর কালিখোলা বাজার, পিঁয়াজখালি বাজার, বাবুরচর বাজার, সদরপুর বাজার ও সদরপুরের কালিখোলা বাজার এবং বিভিন্ন আড়তে ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত জাটকা সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে আনুমানিক ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করতে সক্ষম হয় অভিযান পরিচালনাকারী দল। পরে জব্দকৃত জাটকা উপজেলার পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ফরিদপুরের জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান। সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। অভিযানের নেতৃত্ব দেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, জাটকা সংরক্ষণের লক্ষ্যে নদী ও বাজার এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় তিনি সদরপুর থানা পুলিশকে বিশেষ ধন্যবাদ জানান।

অভিযান চলাকালে উপস্থিত জনতার মাঝে উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয়রা মৎস্য দপ্তরের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা
  • প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
  • চাঁদপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করবেন: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী
  • ইরানের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় পাঁচ শিক্ষার্থী নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম