লালমনিরহাট প্রতিনিধি:
শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া এলাকায় জনতা দলের প্রার্থীর পক্ষে ভোটাদের অর্থ বিতরণের অভিযোগে জনতা দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়কে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-০২ আসনে জনতা দল মনোনীত প্রার্থীর পক্ষে রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ৩–৪ জন কর্মী এলাকায় প্রবেশ করে ভোটারদের মাঝে টাকা বিতরণ শুরু করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধা’ওয়া করলে ২–৩ জন কর্মী পালিয়ে যায়। এ সময় রবীন্দ্রনাথ রায়কে টাকাসহ হাতেনাতে আটক করে বি’ক্ষুব্ধ জনতা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদ ইশরাকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে রবীন্দ্রনাথ রায়কে আটক করে। তার বিরুদ্ধে `রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৬-এর ২৭ ধারায় তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কা’রাদণ্ড প্রদান করা হয়। দ’ণ্ডিত রবীন্দ্রনাথ তৎক্ষণাৎ নিজের দোষ স্বীকার করে ২ হাজার টাকা জরিমানা পরিশোধ করলে তাকে মুক্তি দেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য লালমনিরহাট-২ আসনে সাতবারের এমপি মরহুম মজিবুর রহমানের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল জনতার দলের চেয়ারম্যান। তিনি কলম মার্কা প্রতীক নিয়ে লালমনিরহাট-২ আসনে নির্বাচন করছেন।

