Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোট দিয়ে শান্তির প্রত্যাশা জেমসের

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in জাতীয়, নির্বাচন
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের অন্তর্গত।

ভোটকেন্দ্রে প্রবেশের পর ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। সাধারণ ভোটার থেকে শুরু করে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে সেলফিতেও অংশ নেন তিনি।

ভোট প্রদান শেষে প্রতিক্রিয়ায় জেমস বলেন, “সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যারা দায়িত্বে আসবেন, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, মানুষ যেন ভালো থাকে।”

নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, “সবকিছু খুবই স্মুথ। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম—কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এ জন্য ধন্যবাদ।”

ভোট দেওয়ার পর নিজের ব্যান্ডের সদস্যদেরও ভোট দেওয়ার আহ্বান জানান জেমস। ফোন করে কয়েকজন সদস্যকে নিজের ভোট দেওয়ার কথা জানান এবং অন্যদের ভোটকেন্দ্রে যাওয়ার খোঁজ নেন।

Tags: ত্রয়োদশ জাতীয় নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পিরোজপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
  • ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক
  • ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা কার্যক্রম
  • কৌশলগত মবের হামলা, ৩৩ কেন্দ্রের পুনঃভোট ও ফল স্থগিতের দাবি জামায়াতের
  • হাসপাতালের বেড নিয়েই ভোট দিলেন যুবদল নেতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম