Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে উপস্বাস্থ্য কেন্দ্র নিজেই অসুস্থ, ভোগান্তিতে সাধারণ মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৩ pm ১০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর উপস্বাস্থ্য কেন্দ্র বয়সের ভাড়ে এবং সংস্কারের অভাবে নিজেই অসুস্থ্য হয়ে পড়েছে। মেরুরচর ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের জন্য প্রতিষ্ঠিত চিকিৎসা কেন্দ্রটি কংকাল সার হয়ে দাড়িয়ে আছে। চিকিৎসা সেবার দেওয়ার মত কোন পরিবেশ নেই। ফলে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা।

জানা যায়, গ্রামীন জনপথের সাধারণ মানুষের চিকিৎসার কল্যানে ১৯৭৭ সালের দিকে প্রতিষ্ঠিত হয় বকশীগঞ্জ উপজেলার মেরুরচর উপস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠালগ্ন থেকেই চরাঞ্চল ও নদী ভাঙ্গন কবলিত মেরুরচর ইউনিয়নের ২৮টি গ্রামের মানুষ চিকিৎসা সেবা নিয়ে আসছিলো।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষের প্রাথমিক চিকিৎসার একটি নির্ভযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত মেরুরচর উপ-স্বাস্থ্য কেন্দ্র।

উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই ২টি ভবন ছিলো। একটি আবাসিক আরেকটি চিকিৎসা কাজে ব্যবহারের জন্য। দীর্ঘ দিন সংস্কারের অভাবে ২টি ভবনই কংকালসারে পরিনত হয়েছে। ব্যবহার উপযোগী নয়।
আবাসিক ভবনটি জরাজীর্ণ হওয়ার কারণে উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও স্টাফরা উপস্বাস্থ্র কেন্দ্রের ক্যাম্পাসে বসবাস করতে পারছেনা। ফলে মেরুরচর উপস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হলেও তারা ভিন্ন স্থানে বসবাস করে থাকেন।
উপযুক্ত পরিবেশ না থাকার কারণে ডাক্তার ও অন্যান্য স্টাফরাও উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা দিতে পারছেনা।

জানালা দরজা ভাঙ্গা ও ভবন জরাজীর্ণ। ২/১টি জানালা দরজা ছাড়া সব গুলো জানালা দরজা ভাঙ্গা ও খোলা।
জানালা দরজা না থাকায় জরাজীর্ণ ভবনটি মলমূত্র ও ময়লার বাগারে পরিনত হয়েছে। বসবাস করছে শিয়াল কুকুর।
বাউন্ডারি ওয়াল ও গেট ছাড়া মেরুরচর উপস্বাস্থ্য কেন্দ্রের সব কিছুই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। চিকিৎসা সেবা বন্ধ থাকায় ২৮টি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে।

এ ব্যাপারে মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, মেরুরচর ইউনিয়নের অধিকাংশ পরিবার নদী ভাঙ্গনের শিকার ও অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। উপস্বাস্থ্য কেন্দ্রটি ব্যবহার উপযোগি করে চিকিৎসা সেবা চালু করলে জনসাধারণ উপকৃত হবে।

উপস্বাস্থ্য কেন্দ্রটি মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু। এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজাউল করিম জানান, মেরুরচর উপস্বাস্থ্য কেন্দ্রে বর্তমান অবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছে। উপস্বাস্থ্য কেন্দ্রের ভবনটি মেরামত করে ব্যবহার উপযোগি করার জন্য অফিসিয়ালভাবে জানানো হয়েছে। অনুমোদন পেলেই মেরামত কাজ শুরু হবে।

Tags: বকশীগঞ্জবাংলাদেশভোগান্তিসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শত্রুপক্ষকে আবার হামলার সুযোগ দেয় এমন যুদ্ধবিরতি চায় না ইরান
  • ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
  • বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল
  • অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড
  • ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে আনতে চান ম্যাকরন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম