জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের র্যাব-১৪ শেরপুরের চাপাতলি গ্রাম থেকে জ¦াল টাকা তৈরির সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে। একই সময় মোরশিদুল নামে জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, ঈদ উল আযহাকে সামনে রেখে জ¦াল টাকা তৈরির একটি চক্র সক্রিয় হয়ে উঠে।
বিষয়টি গোপনসূত্রে জানতে পারে র্যাব-১৪। র্যাব আরও জানায় গোপন সূত্রের ভিত্তিতেই শেরপুর জেলার সদর উপজেলার চাপাতলি এলাকায় অভিযান চালিয়ে জ¦াল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৩টি প্রিন্টার, ১টি মনিটর, ১টি পাওয়ার ক্যাবল, ১টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করে।
একই সময় জ¦ালিয়াতি চক্রের সদস্য মোরশিদুল(৩০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে। তার বাড়ী শেরপুর জেলার চাপাতলি গ্রামে।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানিয়েছেন জ¦ালিয়াত চক্রের সদস্যরা বিপুল পরিমান জ¦াল টাকা ছাপার পরিকল্পনা করে ছিলো। ঘটনার বিষয়ে মামলা হয়েছে। মোরশিদুলকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

