আবুল হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সকালে উপজেলার বিনোদপুর বাজারে সংসদ সদস্য মো. কেরামত আলীর সহযোগিতায় জামায়াতে ইসলামীর বিনোদপুর ইউনিয়ন শাখা এ অভিযান চালায়।
ইউনিয়ন শাখার আমির রেজাউল করিম মিছিল বলেন, ‘সারাদেশে জামায়াত ইসলামের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড.মো. কেরামত আলীর সহযোগিতায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। নিজ এলাকা নিজেরাই পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলব। দেশের বাহ্যিক ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।’ এ সময় পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি মো. জোবায়েরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা।

