মোঃ মামুন মোল্লা খুলনা
খুলনা ৩ জামায়াতে ইসলামীর প্রার্থী খুলনা ৩ অধ্যাপক মাহবুবুর রহমানের নির্বাচনী পথসভা ৩১ জানুয়ারি শনিবার বাদ আছর ফুলবাড়ী গেট কুয়েট রোডে অনুষ্ঠিত হয়। মোঃ মোশারফ আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামায়াতের আমীর ও খুলনা ৩ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান মিঠু, সরকারি বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, সাবেক ভিপি শেখ জাকিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, খান জাহান আলী থানা খেলাফতে মজলিসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ইসমাইল পারভেজ, ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, মাওলানা হাবিবুর রহমান, রেজাউল কবির, মাওলানা মহিউদ্দিন আলমগীর, মাওলানা মুশফিকুর রহমান, মুফতি মনসুর আহমেদ।
এ সময় প্রধান অতিথি অধ্যাপক মাহফুজুর রহমান তার বক্তব্য বলেন ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। খুলনা ৩ আসনের জনগণ স্বাস্থ্য সেবা ও বেকার সমস্যায় জর্জরিত। খুলনা ৩ থেকে নির্বাচিত জনপ্রতিনিধির প্রধান কাজ হবে এসব সমস্যার সমাধানে প্রধান ভূমিকা রাখা।

