Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১২ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News
A A
0

রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের মূল আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি দলটি জানিয়েছে, ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করে জামায়াত। ইশতেহারের বিভিন্ন অংশে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

ইশতেহারের অষ্টম অধ্যায়ে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব সংক্রান্ত কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার—রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠার জন্য কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

জুলাই বিপ্লব প্রসঙ্গে ইশতেহারে উল্লেখ করা হয়, বিপ্লবের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করা হবে।

এছাড়া জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও যোদ্ধাদের জন্য মাসিক অনুদান ও ভাতা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ এবং কর্মযোদ্ধা হিসেবে পুনর্বাসনের পরিকল্পনার কথাও বলা হয়েছে। একই সঙ্গে আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে সরকারি কোষাগার থেকে বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ জামায়াতে ইসলামীশিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম