Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ঘাঁটি জামায়াতের দখলে

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৯ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

আবুল হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটির সব আসনেই দলটির প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে হারেন।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফল অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী মো. কেরামত আলী পোস্টাল ভোটসহ ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ব্যবধান ৪৪ হাজার ৩৭৮।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মু. মিজানুর রহমান পোস্টাল ভোটসহ ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়ে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হন। বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১০৮ ভোট। ব্যবধান ১৬ হাজার ১০৮।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল পোস্টাল ভোটসহ ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। ব্যবধান ৬২ হাজার ৬০৩ ভোট।

রিটার্নিং কর্মকর্তা বলেন, সব কেন্দ্রের ফল একত্র করে এই চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ জামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝগড়া এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির পরাজিত প্রার্থীর
  • একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পথে বিএনপি
  • ঢাকার বাজারে মুরগি-পেঁয়াজের দাম বেড়েছে
  • দুমকিতে হিন্দু পল্লীতে দুর্বৃত্তদের তাণ্ডব
  • এই নির্বাচন প্রমাণ করেছে মানুষ বিএনপিকে ভালবাসে: ড. মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম