Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হিন্দু সম্প্রদায়ের অধিকার সুরক্ষার অঙ্গীকার জামায়াতের: শেখ আব্দুল ওয়াদুদ

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৪ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর, বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেছেন, হিন্দু নাগরিকসহ সকল ধর্ম-বর্ণের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোজপাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শেখ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় শেখ আব্দুল ওয়াদুদ আরও বলেন, রামপাল–মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব। কোন ধর্ম বা সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈষম্য নয়—ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থাই আমাদের লক্ষ্য।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সহকারী মো. ইকবাল হোসাইন,উপজেলা খেলাফত মজলিশে সভাপতি মাওলানা জুলফিকার আলী,মোংলা উপজেলা আমীর আবু হানিফ, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো.আমিরুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ প্রমুখ।
জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম