Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত মনোনীত শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in জাতীয়, নির্বাচন, বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0
এল. মোহাম্মদ: শেরপুর 
জামায়াত মনোনীত শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যু বরন করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহে নেওয়ার পরামর্শ দেন।
এরপর তাঁকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তিনি মৃত্যুবরণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসকেরা তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত দিলেও সাংগঠনিক দায়িত্ব ও নির্বাচনী কার্যক্রমের কারণে তিনি নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
নির্বাচনী মাঠে সক্রিয় থাকার অংশ হিসেবে প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম শেষে তিনি ময়মনসিংহে গিয়ে ডায়ালাইসিস করাতেন। ডায়ালাইসিস শেষে পরদিন সকালেই আবার শেরপুরে ফিরে দলীয় ও নির্বাচনী কার্যক্রমে অংশ নিতেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।নুরুজ্জামান বাদলের মৃত্যুতে জামায়াতে ইসলামীর শেরপুর জেলার নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলটির পক্ষ থেকে এক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
Tags: জামায়াতপ্রার্থীশেরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, হাসনাত আবদুল্লাহ 
  • নীলফামারীতে জামায়াত প্রার্থির সমর্থনে নারীদের বিশাল মিছিল
  • তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত
  • শ্রীমঙ্গল-রাজনগরে র‍্যাবের পৃথক অভিযানে এয়ারগান উদ্ধার
  • জামালপুর-১: নাজমুলকে ‘মোনাফেক’ বললেন মিল্লাত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম