জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেন জামায়াত জোটের এমপিরা। বেলা ১২টা ২৪ মিনিটে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এই শপথ গ্রহণের সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
শপথ গ্রহণকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং নবনির্বাচিত এমপি ও তাদের অনুসারীরা সকাল থেকেই ভবনে অবস্থান করছেন।

