মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা—কোনোটাকেই তারা সমর্থন করেনি। এখনো তারা বাংলাদেশের স্বাধীনতার প্রতি প্রকৃত বিশ্বাসী নয়।
(৮ ফেব্রুয়ারি) রবিবার গোপালপুর উপজেলার সূতিভিএম সরকারি মডেল হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জামায়াত জান্নাতের মালিক না হয়েও ভোটারদের জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা করছে। এটি মুনাফিকদের কাজ। জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। দেশের মানুষকে তাদের হাত থেকে রক্ষা করতে হবে।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রুবেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সালাম পিন্টুর কন্যা ডা. সাফওয়া বিনতে সালাম সাবা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান এবং যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন আরো বক্তব্য রাখেন ধন্যবাদ নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, জামায়াত কর্মীরা বোরখা পরে ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। তাই ভোটের দিন সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

