Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫দফা দাবিতে ঝালকাঠিতে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৪৬ pm ২৭, অক্টোবর ২০২৫
in রাজনীতি
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

জুলাই সনদের আইনী ভিত্তি ও দ্রুত বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫দফা দাবিতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। সোমবার বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচী অনুযায়ী পৃথকভাবে পালন করেছে দল দুটি।

জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল পুর্ব প্রেসক্লাব চত্ত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বক্তৃতা করেন জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি -০২(সদর-নলছিটি) আসনের এমপি প্রার্থী ও বরিশাল বিএমকলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, ডা. মাওলানা হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর সেক্রেটারী মো. শাহাবুদ্দিন খলিফা।

সমাবেশ শেষে জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ারসার্ভিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভের সমাপ্তি করা হয়।

অপরদিকে সোমবার আছর নামাজ শেষে কেন্দ্রীয় ঈদগাহ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তৃতা করেন, জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, সেক্রেটারী মাওলানা ইব্রাহিম আল হাদী, শ্রমিক আন্দোলন সভাপতি মো. আব্দুল কুদ্দুস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, ছাত্রআন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ সরদারসহ নেতৃবৃন্দ।

বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনী ভিত্তিসহ ৫দফা দাবী মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। দাবি অমান্য করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

Tags: ইসলামী আন্দোলনজামায়াতে ইসলাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে এসসিপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করা হবে
  • গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে: তারেক রহমান
  • নির্বাচন ঘিরে রায়পুরায় দলীয় কোন্দল, মাঠে নামতে পারে পলাতকরা
  • চরমোনাইয়ের পীরের মতে জামায়াতে ইসলামী বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম