Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বুড়িচংয়ে জামায়াত প্রার্থীর নারী উঠান বৈঠক অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৯ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ 
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন।
বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, নারীরা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, জামায়াতে ইসলামী নারীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবসময় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান আতিকী, সাবেক ভাইস চেয়ারম্যান, ব্রাহ্মণপাড়া উপজেলা ও কুমিল্লা জেলা কর্মপরিষদ সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন আমীর মুমিনুল হকসহ জামায়াতে ইসলামীর মহিলা দায়িত্বশীলা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন সামাজিক সমস্যা, নারী অধিকার ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংখ্যালঘুদের নিরাপত্তা ও পাইকগাছার উন্নয়ন সম্পন্নের প্রতিশ্রুতি বাপ্পির
  • ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ সাজানো দাবী করে দলের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
  • যৌথবাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের বিকল্প নেই
  • বুড়িচংয়ে জামায়াত প্রার্থীর নারী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম