Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জামায়াতের

Bangla FMbyBangla FM
১০:২৫ pm ০২, নভেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময়সূচি নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে খোলামেলা আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় যেতে চায় না জামায়াত, বরং দেশের স্বার্থে আলোচনায় বসতে চায়।’

রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ডা. তাহের বলেন, ‘রাজনীতির অনেক খেলা আছে, জামায়াত খেলতে চায় না। আমরা চাই সত্যিকার অর্থে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক আলোচনা হোক।’ তিনি জানান, সোমবার দলীয় বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘এই আহ্বান আপাতত সংবাদমাধ্যমের মাধ্যমে জানাচ্ছি। দেখি বিএনপি কী প্রতিক্রিয়া দেখায়।’

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক—এটা আমাদেরও প্রত্যাশা। কিন্তু গণভোট নভেম্বরেই হওয়া উচিত। গণভোটে সব দল একমত হলেও, বিএনপি সেটি নির্বাচনের দিনেই চায়, যা সম্পূর্ণ অবাস্তব।’

তিনি দাবি করেন, বিএনপি শুরু থেকেই সংস্কার প্রশ্নে অনীহা দেখিয়েছে। ‘দুনিয়ার কোনো দেশেই নোট অব ডিসেন্টের ওপর গণভোট হয়নি,’ বলেন তিনি।

ডা. তাহের আরও বলেন, ‘বিএনপি জামায়াতকে নিষিদ্ধের কথা বলছে। অথচ ১৯৯১ সালে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি কি সরকার গঠন করতে পারত? বিএনপি আজ অকৃতজ্ঞতার রাজনীতি করছে।’

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের এই অবস্থানভেদের কারণে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে চলমান অচলাবস্থা আরও গভীর হতে পারে।

Tags: গণভোটজামায়াতজুলাই সনদবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম