Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেসবুকে হঠাৎ জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১০ am ২২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজনীতি
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ১ লাখ ৬৪ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে, শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি এবং মন্তব্য করেছেন ২০ হাজারেরও বেশি ব্যবহারকারী।

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হলেও, সম্প্রতি এটি ভাষা ও পরিচয়বিষয়ক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি নতুন করে আলোচনায় আনেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।”

এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনের নেতারা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ব্যবহার করে পোস্ট দিতে শুরু করেন।

সাম্প্রতিক এই পরিস্থিতিতে স্লোগানটি ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্ক আরও জোরালো হচ্ছে।

Tags: ইনকিলাব জিন্দাবাদজামায়াত আমিরস্ট্যাটাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
  • নড়াইলে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি আল মামুন শিকদার
  • হবিগঞ্জে ওসিকে ফোনে হত্যার হুমকি বিএনপি নেতার
  • জানুয়ারিতে দেশে সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ
  • বেরোবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম