Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াতের আমির ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন

Taslima TanishabyTaslima Tanisha
১:১৯ pm ২৫, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জামায়াত সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ মনোনয়নপত্র সংগ্রহ করে আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, তিনি ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে এদিন মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে এ আসন থেকে বিএনপির শফিকুল ইসলাম খানসহ অন্তত এক ডজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই সঙ্গে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ এদিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মোট ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে এদিন পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Tags: জামায়াতের আমিরঢাকা-১৫ আসনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমনোনয়নপত্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংসারের জন্য অভিনয় ছাড়তেও রাজি পূজা চেরি
  • নড়াইলের পুলিশের বিশেষ অভিযানে সাতজন গ্রেফতার
  • তালতলীতে বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক ও জাদি উৎসর্গ সম্পন্ন
  • পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের শোকজ
  • ইরান যুদ্ধে নতুন আড়াই হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম