Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত জোটের অবস্থান: শপথ নিলে দুটো, না হলে একটিও নয়

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৫ am ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

জামায়াতসহ ১১দলীয় জোটের সংসদ সদস্যরা এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটো শপথই নিতে চাইছেন। না হলে তারা এমপি হিসেবে শপথ নেবেন না।

এ বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। সংসদ ভবনের ভেতরেই বিএনপি, জামায়াত ও বিদায়ি সরকারের প্রতিনিধিরা আলোচনা করছেন জট খোলার জন্য। দুপুর ১২টায় জামায়াত এমপিদের শপথ নেওয়ার কথা রয়েছে।
জামায়াত আমীর ডা. শফিকুরর রহমানসহ জামায়াত এমপিরা সংসদ ভবনে অবস্থান করছেন। এর আগে সকাল ১০টা ৪০ মিটিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিরা শপথ নেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

সদস্যরা শপথ নেননি বলে জানিয়েছেন দলটির স্থায় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সকালে শপথগ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ ভবনের শপথকক্ষে এ কথা জানান।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি।
তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনেও চলব। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলেও জানান সালাহউদ্দিন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

Tags: জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতিশপথগ্রহণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
  • উজিরপুরে পৃথক দুর্ঘটনায় কৃষক ও শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ওমরা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু
  • রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পাঁচ বছর ধরে নেই গাইনি ও শিশু চিকিৎসক
  • শপথ নিলেন এনসিপির ৬ এমপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম