Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০০ pm ৩০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুদ এবং বিক্রির অপরাধে আনোয়ার হোসেন খোকন (৪৫) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে জেলায় একটি তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনাও ঘটেছে, যা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট অভিযানে পলাশপোল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন খোকনকে অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির দায়ে আটক করা হয়।

পরে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ দিকে, সোমবার (৩০ মার্চ) ভোররাতে সাতক্ষীরা শহরে বিক্ষুব্ধ জনতা একটি তেলবাহী ট্যাংকার আটক করে পুলিশে সোপর্দ করে।

জানা যায়, মেঘনা গ্রুপের একজন ব্যক্তি ডিলার খুলনার ডিপো থেকে প্রায় সাত হাজার লিটার পেট্রোল নিয়ে দেবহাটা উপজেলার পারুলিয় যাচ্ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দেবহাটা উপজেলার পারুলিয়ায় কোনো অনুমোদিত পেট্রোল পাম্প নেই। এ অবস্থায় ট্যাংকারটির গন্তব্য নিয়ে সন্দেহ তৈরি হলে জনতা সেটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ডিলার ব্যবসায়ী আব্দুল জলিল মেঘনা গ্রুপের একটি ডিলার পয়েন্টের চুক্তিপত্র দেখিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেটের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
  • জ্বালানি তেলের নিরাপদ সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর বিজিবির নজরদারি
  • অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
  • সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ দুইজনকে মারধরের অভিযোগ
  • শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম