Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাকসু নির্বাচন: ৫ হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ

Taslima TanishabyTaslima Tanisha
৩:৪৩ pm ১২, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, ক্যাম্পাস
A A
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা অব্যাহত রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৭টি হলে গণনা শেষ হয়েছে। এর মধ্যে পাঁচটি হলে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে অনানুষ্ঠানিকভাবে জয়ীদের নাম জানা গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে কয়েকটি হলে ভোটারদের সারি দীর্ঘ হওয়ায় রাত পর্যন্ত ভোট গ্রহণ হয়। রাত ১০টার পর শুরু হয় ভোট গণনা, যা শুক্রবারও চলছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মীর মশাররফ হোসেন হলে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। তিনি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং পেয়েছেন ১৯১ ভোট। একই হলে জিএস পদে জয় পেয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট) এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন আরাফাত (১৭৯ ভোট)।

শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মারুফ, আর জিএস পদে জয় পেয়েছেন মাসুদ রানা। ১০ নম্বর ছাত্র হলের ভিপি হয়েছেন আসিফ মিয়া, জিএস মেহেদি হাসান ও এজিএস নাদিম মাহমুদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম, জিএস পদে আলী আহমদ এবং এজিএস পদে লাবিব। আ ফ ম কামালউদ্দিন হলে ভিপি পদে জয়ী হয়েছেন দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন আট হাজার তিনজন, ভোটের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯ শতাংশ। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৩৪০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬২০ জন প্রার্থী। তবে ১৩১টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৮টি পদ শূন্য রয়েছে।

নির্বাচনকে ঘিরে দিনভর নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। কোথাও ভোটার তালিকায় ছবি না থাকা, কোথাও আবার আঙুলে অমোচনীয় কালি ব্যবহার না করার মতো অভিযোগ তোলে প্রার্থীরা।

 

Tags: জাকসু নির্বাচনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম