Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা

Bangla FMbyBangla FM
৪:০৩ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in খেলাধুলা
A A
0
oplus_0

oplus_0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

দীর্ঘ ১২ কিলোমিটারের এই রেসে নানা শ্রেণী পেশার সাইক্লিষ্টরা সাতক্ষীরা স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের বাইপাস সড়ক ও সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ করে।

প্রতিযোগিতা শেষে সাতক্ষীরা স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, মোফাসসিনুল ইসলাম তপু, সাংবাদিক জিল্লুর রহমান ও সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ধারাভাষ্যকার অলিউল ইসলাম।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তার বক্তব্যে বলেন, সফলতার জন্য নৈতিকতা অপরিহার্য। সুস্থ ও সবল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। দেশ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য।

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমি নিজেও কোন দূর্নীতি করবোনা, কাউকে দূর্নীতি করতেও দেবনা : একেএম ফখরুদ্দিন রাজী
  • চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই—হাসনাত আব্দুল্লাহ
  • সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
  • গাজীপুর–৩ আসনে বিএনপির প্রার্থীর রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গণসংযোগ
  • বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম